রবিবার , ৭ জুন ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ৭, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে (১৩) মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের চেষ্টার অভিযোগে একটি বিদ্যালয়ের অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ৭ জুন (রবিবার) বিকেলে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মো. আজিজুল আলমগীর (৪০)। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর বিদ্যালয়েরই অফিস সহকারী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর ভুক্তভোগী শিক্ষার্থী মো. রবিনকে (ছদ্মনাম) মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখান অফিস সহকারী আজিজুল আলমগীর। পরে তাকে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় অভিযুক্তের ভাগ্নির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজের শয়নকক্ষে নিয়ে ওই কিশোরকে বলাৎকারের চেষ্টা চালান তিনি।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী কোনোমতে সেখান থেকে রক্ষা পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় শিশুদের নিরাপত্তা ও সচেতনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ জায়গায় যখন শিক্ষার্থী নিজেই কর্মচারীর দ্বারা হেনস্তার শিকার হয়, তখন তা পুরো সমাজের জন্য একটি বড় বার্তা দেয়। শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নির্মম নিপীড়ন: অভিযুক্ত তুষার গ্রেফতার

রবিার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে রাজশাহীর যেসব এলাকা

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

জন্মদিনের উপহার গ্রেনেড: সেই গ্রেনেডেই প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর