Friday , 21 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু

প্রতিবেদক
সনি নিউজ
July 21, 2023 11:15 am

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী পদ্মায় নদীর স্রোতে দুই শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।
মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভাব হয়নি।
এছাড়া নদীতে স্রোতের গতি অনেক বেশি হওয়ার কারণে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। তবে চেষ্টা অব্যাহত আছে বলেও জানা ওই কর্মকর্তা।
সনি বাংলা ডট কম/ই আবি 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা

রাজশাহীতে পরকীয়ার জেরে চা বিক্রেতা খুন, নবদম্পতির স্বীকারোক্তি

বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী মিনু

একটি হারানো বিজ্ঞপ্তি

পবায় জমি দখলের অভিযোগ: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত

রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা