মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষা করার দল। আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে।
আমাদের প্রানপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে হানাদার মুক্ত করেছেন। তার হাতে গড়া এ দল।
তিনি আরও বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে প্রসিডেন্ট জিয়াউর রহমান হাতিয়ার তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন তারা বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি। বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও জুলাই আন্দোলন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আমাদের সব নেতাকর্মীরা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।
হেলমেট বাহিনী আবার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সব অপশক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিবে বিএনপি নেতাকর্মীরা। সবশেষ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি এসব কঠোর হতে দমনে কাজ করতে নির্দেশনা দেন।
পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পাইরা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচীতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মহিলাদল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

ইমামরা জানলেন তথ্য অধিকার আইন

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস