রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৪, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগরবাসীকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন করতে নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরাসমুহে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ পরিদর্শন করেছেন। রোববার দুপুরে নগরীর লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় এলাকার বিভিন্ন হোটেল ও রোস্তোরায় পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের রমজানের শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খোলা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী না রাখা, রং মিশ্রিত খাদ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় স্যানিটারী পরিদর্শক মোঃ আতিকুল হক, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী