শনিবার , ৬ জুন ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতা এম এ আলম আর নেই

প্রতিবেদক
sonynews
জুন ৬, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি ও শাহমখদুম থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শনিবার মাগরিবের নামাজের পর নগরীর উপশহর মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এম এ আলমের মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতারা তাঁকে একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দল, সংগঠন এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেছেন।

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘিরে উত্তাল রাজপথ

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের

ইসরাইলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কে এই মোহাম্মদ বাঘেরি?

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনযোগ দেওয়ার এখনই সময়