রবিবার , ১৯ মে ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৯, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে ডি-নথি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ডি-নথি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার লক্ষে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সমাপনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আলী হোসেন, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ এটুআই প্রোগ্রামের জুনিয়র কনসালটেন্ট (নথি) মো. সজিবুর রহমান সর্দার। এতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডি-নথি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. আসিফ আল আমিন। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলেন দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ এটুআই প্রোগ্রামের জুনিয়র কনসালটেন্ট (নথি) মো. সজিবুর রহমান সর্দার।

 

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট

রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

তিন দফা দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

নগরবাসীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারে দুদকের মামলায় জেল হাজতে পুলিশ

বগুড়ায় তারেকের ছেড়ে দেওয়া আসনে কে হবেন বিএনপির প্রার্থী