বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

আকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ও নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন।

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে দেহ তল্লাশিতে আলমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং নাসিরের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ৪

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

নীরব মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: শিরোইল কলোনিতে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

রাজধানীর মালিবাগে বাসে আগুন

রাকসুর সর্বজনীন শিক্ষার্থী সংসদের ১২ দফা ইশতেহার

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের অভিক

রাজশাহী মহানগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে আ’মী যুবলীগের স্টলে যুব নেতা নাহানের বই গ্রহণ