Sunday , 12 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন

প্রতিবেদক
sonynews
April 12, 2026 9:34 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭তম বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, একসময় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সাধারণ বিষয় উপস্থাপন করত। এখন তারা দেশের নিরাপত্তা, জঙ্গি বিমান শনাক্তকরণ কিংবা জাতীয় হুমকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবছে। এটাই বড় অগ্রগতি।”রোববার (১২ এপ্রিল) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ ধরনের আয়োজন দেশের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন,“আজকের শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বাস্তব জীবনের সমস্যা, রাষ্ট্রের নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে ভাবছে। এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। বিদেশের তুলনায় দেশের মানুষের কম কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বয়স্কদের তুলনায় তাদের মেধা বিকাশ অনেক বেশি স্বচ্ছ ও দ্রুত ঘটে। ফলে নতুন বিষয় আয়ত্ত করা, প্রযুক্তিকে কাজে লাগানো এবং উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও তাদের মধ্যে বেশি। প্রধান অতিথি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর বড় শক্তি হলো ছাত্রসমাজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিশেষজ্ঞদের সমন্বয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উপস্থাপনা এবং ভবিষ্যতমুখী নানা ধারণা দর্শনার্থীদের আকৃষ্ট করে। অতিথিরা শিক্ষার্থীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “বিজ্ঞান মেলা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, কৌতূহল ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পায়, যা ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গঠনে সহায়ক হবে। দুইদিনব্যাপী এ বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এবং আগামী দিনের আধুনিক বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশকে পিটিয়ে জখম, যুবক আটক

এই আন্দোলন দিয়ে সরকার পতন সম্ভব না: লিটন

বড়লেখায় ৬ ছাগল খাওয়ায় পিটিয়ে অজগর সাপ হত্যা

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিকৃষ্ট-লোভী-বেইমান ছাড়া কেউ সরকারের সঙ্গী হয়নি: রিজভী

যশোর সীমান্তে ৮ কোটি টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সতর্ক থাকার পরামর্শ

পুঠিয়ার শতবর্ষী ঐতিহ্যে মুগ্ধ ব্রুনেইর রাষ্ট্রদূত

হর্টে ছিদ্র শিশু ফারদিন রায়হানের চিকিৎসার দায়িত্ব নিলেন ভুমিমন্ত্রী

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সিটি কর্পোরেশন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত