রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৯, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ রায়হানুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজস্ব বিভাগের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ ইমতিয়াজ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবু সালেহ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন।

আরও বক্তব্য দেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ মিজানুর রহমান বুলেট, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) উপ-প্রধান কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ আরিফুল আমিন, কর আদায়কারী মোঃ জাহাঙ্গীর আলমস। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-প্রধান কর নির্ধারক মোঃ লুৎফল হায়দার স্বপন।
অনুষ্ঠানে বিদায়ী উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের কর্মময় জীবন এবং সিটি কর্পোরেশনে তাঁর অবদানের কথা স্মৃতিচারণ করেন বক্তারা। অনুষ্ঠানে উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামকে রাজস্ব বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহিউদ্দিন, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার তাজউদ্দীন সহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী উপ-ট্যাক্সেশন কর্মকর্তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ নিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

রাজশাহী নগরীতে হাসুয়ার কোপে গুরুতর আহত গৃহবধূ

মাদক বিক্রেতা ও সেবনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: এমপি মিলন