বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

স্টাফ রিপোর্টার: শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৩ ক্যাটাগরির ২৬টি পুরস্কারের মধ্যে ১৬টি পুরস্কার অর্জন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর খেলোয়াড়রা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহীর বিজয়ী খেলোয়াড়রা। এ সময় বিজয়ী খেলোয়াড়দেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

সাক্ষাৎকালে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু, যুগ্ম সম্পাদক ও টুর্ণামেন্টের রেফারী মোঃ খসরু, নির্বাহী সদস্য কায়সান আহমেদ, মোঃ মাহমুদুল হক রোকন, কমপ্লেক্সের কোচ মোঃ আব্দুর রব, সুমাইয়া সুলতানা, সাদিয়া ইয়াসমিন (এসি), খালেদা ফৌজিয়া (চৈতী) ও বিজয়ী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বালিকা অনূর্ধ্ব-০৮ এ সর্বোচ্চ গেম জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের মানভা চ্যাম্পিয়ন ও রদোশী রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব-০৮ এ সর্বোচ্চ গেম জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের তাপসি চ্যাম্পিয়ন ও জাহিদ রানার আপ হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-০৯ এ সর্বোচ্চ গেম জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের মিম চ্যাম্পিয়ন ও মিম্মু রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব-০৯ এ সর্বোচ্চ গেম জিতে আরিক হুদা চ্যাম্পিয়ন ও সাফিউল মুয়িদ রানার আপ হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১০ এ সর্বোচ্চ গেম জিতে নরসিংদী ক্লাবের সারা আল জসিম চ্যাম্পিয়ন ও বিকেএসপির মালিহা চৌধুরী রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব-১০ এ সর্বোচ্চ গেম জিতে বিকেএসপির আল রাফি চ্যাম্পিয়ন ও এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ফজলে রাব্বি পূর্ণ রানার আপ হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ এ ৮-২ গেমে জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের কানিজ ফাতিমা পাখি চ্যাম্পিয়ন ও আনিসা মেহজাবিন সোহা রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব-১২ এ ৮-২ গেমে জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের আকাশ হোসেন চ্যাম্পিয়ন ও বিকেএসপির আপন রানার আপ হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৪ এ ৮-২ গেমে জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের হালিমা জাহান চ্যাম্পিয়ন ও মগ্ধলিনী বাস্কে সুমনা রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব-১৪ এ ৮-৫ গেমে জিতে উত্তরা ক্লাব, ঢাকার নাসাফ আহমেদ নাসির চ্যাম্পিয়ন ও মোহাম্মদ জাওয়াদ ভূইয়া রানার আপ হয়েছেন। বালিকা অনূর্ধ্ব- ১৬ এ ৮-৭(৭-৪) গেমে জিতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের হালিমা জাহান চ্যাম্পিয়ন ও বিকেএসপির সূবর্ণা খাতুন রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব- ১৬ এ ৬-৩, ৬-১ সেটে জিতে ঢাকা আর্মি ক্যান্টনমেন্টের জারিফ আবরার চ্যাম্পিয়ন ও বিকেএসপির সুভিত বড়ূয়া জয় রানার আপ হয়েছেন। বালক অনূর্ধ্ব- ১৮ এ ৮-২ গেমে জিতে ঢাকা আর্মি ক্যান্টনমেন্টের জারিফ আবরার চ্যাম্পিয়ন ও এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের আরিফ রানার আপ হয়েছেন।

এরআগে গত ২১ সেপ্টেম্বর শহীদ এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছিল। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছিল এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স।

সনি বাংলা ডট কম/ইবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

“রাজশাহীর সড়কে লজ্জার দৃশ্য: উত্ত্যক্ততার ভিডিও ভাইরাল, দুই যুবক আটক”

আগামী ৫ বছর হবে কর্মসংস্থানের বছর: মেয়র লিটন

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

রাষ্ট্রের ভিত মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিন: তথ্যমন্ত্রী

রাষ্ট্রের ভিত মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিন: তথ্যমন্ত্রী

পাকিস্তানে মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া!

রাবির নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম

শিক্ষা সহায়তা নিয়ে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ালো রুয়েট

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়