Tuesday , 8 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

প্রতিবেদক
sonynews
July 8, 2025 11:02 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলালকে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব হিসেবে নির্বাচিত করায় রাজশাহী মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত শাহ ডাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির এক জরুরি সভায় ১৬ জেলার বাস ও মিনিবাস মালিক সমিতি ও পরিবহন গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মোঃ নজরুল ইসলাম হেলাল মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

১৩ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মোঃ নজরুল ইসলাম হেলাল-এর মহাসচিব পদে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে উত্তরবঙ্গের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, নতুন কমিটির মাধ্যমে উত্তরবঙ্গের পরিবহন খাতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী। আমরা এই নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

কোন ভুলে নির্বাচনে ডুবল ট্রাম্পের রিপাবলিকান পার্টি?

নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি সাইফুল গ্রেফতার

ফেসবুকে অশ্লীল মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

কেন্দ্রীয় উদ্যানে  নির্মাণাধীন  দৃষ্টিনন্দন মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রধান বিচারপতির প্রতি ইমরানের আহ্বান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ