রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কেন্দ্রীয় উদ্যানে  নির্মাণাধীন  দৃষ্টিনন্দন মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে নির্মাণাধীন দৃষ্টিনন্দন মসজিদের ১ম তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদের ১ম তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুন উর রশিদ।
ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), আরএমপির পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ রাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

রাসিকের প্রকৌশল বিভাগের তথ্যে জানানো হয়, কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে অবস্থিত পুরাতন মসজিদটি নামাজের অনুপযোগী হওয়ায় সেখানে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে এই মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত হলে কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে আগত দশনার্থীসহ এলাকার মুসল্লীগণ নামাজ আদায়ে সুবিধা পাবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

‘Scooby Doo Pa Pa’ Viral Dance Hit Surges 43-11 on Hot Latin Songs

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে দুর্ধষ্য চুরি

“শহীদদের স্মৃতিতে ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাবেক ছাত্রদল নেতা রায়হান”

সরকার গঠন হলে পদ্মা ব্যারেজসহ রাজশাহীর উন্নয়নে বড় পরিকল্পনা: তারেক রহমান

নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের