মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রধান বিচারপতির প্রতি ইমরানের আহ্বান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সোমবার সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় ইমরান খান প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে।

ইমরান খান এ সময় আরও বলেন, তিনি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে দুটি চিঠি লিখেছেন। এর কারণ, পাকিস্তানের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।

পিটিআই আইনপ্রণেতা ও সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারকের প্রত্যাখ্যান সত্ত্বেও প্রধান বিচারপতির নেতৃত্বে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন সুপ্রিম কোর্টে ছয়জন নতুন বিচারকের নিয়োগ অনুমোদন দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ইমরান খান এ মন্তব্য করেছেন।

২০২২ সালের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে ইমরান খানের। ২০২৩ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। ইমরান খান বর্তমান ক্ষমতাসীন পাকিস্তানের জোট সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও মন্ত্রীরা সব ভুয়া। পার্লামেন্ট থেকে তাই কোনো আশা নেই। গত বছরের ৮ ফেব্রুয়ারির নির্বাচনের ফল চুরি করার অভিযোগ তুলে ইমরান বলেন, পার্লামেন্ট কার্যকর নয়। এটা প্রতারণামূলক পার্লামেন্ট।

পিটিআই ও ক্ষমতাসীন জোটের মধ্যে আলোচনার বিষয়ে ইমরান খান বলেন, এ আলোচনা নিয়ে তার কোনো প্রত্যাশা নেই। তিনি তার দলের সদস্যদের বলেছেন, এ আলোচনার কোনো প্রয়োজন নেই। সরকারের সঙ্গে গত বছরের ৯ মে ও ২৬ নভেম্বরের বিক্ষোভ ঘিরে যে সহিংসতা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চেয়েছেন তিনি। এ ক্ষেত্রে সরকার কোনো সহযোগিতা করছে না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

এবার শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভেবো না’

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না: ফখরুলকে ওবায়দুল কাদের

কলকাতায় মারা যাওয়া সেই এমপির মরদেহ এলো দেশে

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন