শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যৌথবাহিনির বিশেষ অভিযানে ৪ জন সহ গ্রেপ্তার ১৬

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ৪ জন এবং অন্যান্য অপরাধে আরও ১২ জন গ্রেপ্তার হয়েছেন।
সারাদেশের মতো রাজশাহী মহানগরীতেও অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরএমপির অন্যান্য অভিযানে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)। অভি মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল হামিদের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। শামীম বাপ্পী বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে, তিনি আওয়ামী লীগ কর্মী। জাকির চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে এবং মিজানুর রহমান মতিহার থানার কাজলা এলাকার মো: আবু তাহেরের ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু

গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন-সমাবেশ

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা