শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৬, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বইটির লেখক বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, ২০২৪ শে যে গণঅভ্যুত্থান এটা আমাদের নতুন সুযোগ করে দিয়েছে। সব কিছু নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ। তানোরের কৃষক বিদ্রোহ এবং স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে যে অনুষ্ঠান এটার পরিসর অত বড় না হলেও এর তাৎপর্য অনেক মারাত্মক। গণহত্যা শব্দটি হালকা শব্দ নই, এবং আমাদের স্বাধীনতার পর পরই স্বাধীনতার চেতনার নামে আমাদের দেশে গণহত্যা চলেছে। এটা আমাদের প্রত্যেকে জানতে হবে এবং এ ইতিহাসকে ধাঁমাচাপার দেওয়া যাবেনা। এ সমস্থ ইতিহাস সময় মত প্রকাশ হলে এবং এ গুলো নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করার সুযোগ পেতাম তাহলে হয়ত ৫৩ বছরে যা ঘটেছে সে সুযোগ হয়ত এখন আর হতোনা। আমাদের অজ্ঞতা একটি মস্ত বড় অভিশাপ এবং সে অজ্ঞতা থেকে মুক্তি পাওয়া ২৪ শে অভ্যুত্থান ছাড়াও অন্ধকারে রাখা যে ইতিহাস গুলো আছে সে ইতিহাস আমরা আলোতে নিয়ে আসবো।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মো: কাবেরী ও মাহবুব সিদ্দিকীর মত মানুষেরা তারা এখনও আছেন আমরা সবসময় প্রত্যাশা রাখি তারা এ ব্যাপরে অগ্রণী ভুমিকা রাখবেন। আমরা না বুঝলে যদি একই খেলা খেলি তাহলে এর ফলাফল ভিন্ন হবে এটা আশা করার কোন কারণ নেই। মাঠের খেলায় যদি গুণগত  পরিবর্তণ না আসে তা হলে দেশেও এ ধরণের গুণগত পরিবর্তণ আসবেনা।

প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, আমি নিজেকে অত্যান্ত সৌভাগ্যবান মনি করি যে অল্প সময়ের মধ্যে আমার সাথে কাবেরী ভাই, নুর ভাই এবং মাহবুব সিদ্দিকী ভায়ের মত লোকদের সাথে পরিচয় হয়েছে। তারা প্রত্যেকে এক একজন ইতিহাসের জিবন্ত পান্না। একজন সৎ মানুষ যখন এক একটি কাহিনি বর্ণনা করে তখন তার তাৎপর্য অনেক বেড়ে যায়। আমরা গল্প অনেক শুনি কিন্তু সেটা কতটুকু সত্য এবং তার ভেতর কতটুকু ব্যক্তিগত এজেন্ডা এবং স্বার্থের ব্যাপার আছে সেটা সবসময় ধরা যায়না, ধরতে ধরতে অনেকটা দেরি হয়ে যায়। আমাদের সৌভাগ্য যে কিছু কিছু মানুষ আছে যারা শুধু মাত্র দেশের কল্যাণ কামনা করে একেবারে অন্তরের ভিতর থেকে সত্যগুলো বের করবার জন্য সগ্রাম করছে। এই মানুষগুলোর মূল্যায়ণ এবং তাদের পাশে থাকাটা নাগরিক সমাজের দায়ীত্ব। 

‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এতে অন্যদের মধ্যে ‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’র সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী শাহমখদুম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম, এডভোকেট পিয়ারা, উপচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আবু ইউসুফ সেলিমসহ বিশিষ্টজন ও পেশাজীরারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে বসানো হলো আকর্ষণীয় বেঞ্চ

রামেকে নবজাতক রেখে পালিয়েছে তরুণ-তরুণী

অপরিকল্পীত উন্নয়নে নগরীতে বাড়ছে যানজট, জনদুর্ভোগ চরমে

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

আরএপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ

দিনাজপুর বোর্ডে প্রশ্নফাঁস জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল