• রাজশাহী, বাংলাদেশ
  • ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ঈদ সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদার, নগরী পরিদর্শনে আরএমপি কমিশনার

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:২৫

ঈদ সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদার, নগরী পরিদর্শনে আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির মহোদয়।

আজ ২৫ মে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার রেলস্টেশন, বাসস্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরোপয়েন্টসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি গরুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮