স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১৮ আগস্ট রাত সোয়া ২টার দিকে আরএমপি’র বিশেষ টিম রাজপাড়া থানার বুলনপুর পিটিআই স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার রাজপাড়া গ্রামের মৃত হাফিজুল মিয়ার ছেলে মো: রাফিউল ইসলাম রাহুল (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৪টি অনলাইন জুয়া/বেটিং অ্যাপস ও ৪টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


















