শুক্রবার , ১০ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ছাগলসহ দুই চোর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ১০, ২০২৪ ৯:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯মে) দুপর ২টার দিকে এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করা হয় এবং তাদের চুরির কাজে ব্যহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা এলাকার মৃত মহর আলীর ছেলে মো: সাঈদ ইসলাম (২১) ও একই থানার তালাইমারী বালুর ঘাট এলাকার মো: সাইদুল ইসলামের ছেলে মো: আশিক ইসলাম ওরফে আদেশ (১৯)।

বিষয়টি নিশ্চিৎ করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ৯ মে দুপুর ২ টায় সাঈদ ও আশিক পাইকপাড়া এলাকা থেকে একটি ছাগল চুরি করে অটোরিকশায় তুলে যাচ্ছিল। এসময় স্থানীয়রা দেখে চিৎকার শুরু করেন।

এদিকে পাশেই ডিউটি করছিল এয়ারপোর্ট থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করে পুলিশ এবং একটি অটোরিকশাটিকে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত