শুক্রবার , ২৩ মে ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় কোটি টাকার মাছ খামার বিপদে, রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক
sonynews
মে ২৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার হাসনীপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মাহাতাব হোসেন ডালিম নিজ লিজকৃত পুকুরে মাছচাষে বাধা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী এক কলেজ শিক্ষকসহ চারজন ব্যক্তি পুকুরে যাতায়াতের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে

বন্ধ করে দেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

গত ২১ মে ২০২৫ তারিখে মাহাতাব হোসেন ডালিম বাগমারা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাগমারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আয়ুব আলী, শাহরিয়ার সুলতান বাবু, কামাল হোসেন ও শহিদ।

ডালিম জানান, দক্ষিণ জামালপুর মৌজার ১০০ বিঘার একটি পুকুর তিনি ও তার অংশীদাররা যৌথভাবে ২০১৯ সালে ১০ বছরের জন্য লিজ নেন। বর্তমানে সেখানে প্রায় কোটি টাকার মাছ চাষবাদ হচ্ছে। পুকুরের কার্যক্রম নির্বিঘ্ন করতে ১৪ জন জমির মালিকের কাছ থেকে লিখিত চুক্তির ভিত্তিতে একটি রাস্তা নির্মাণ করা হয়।

তার অভিযোগ, “আয়ুব আলী ও তার সহযোগীরা চাঁদার দাবি করে। চাহিদা না মানায় তারা হুমকি দেন, বলেন মাছ চাষ করতে দিবে না, এমনকি বিষ প্রয়োগের হুমকিও দেন। ২১ মে তারা লাঠিসোটা নিয়ে এসে রাস্তার তিন প্রান্তে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন।”

এতে শুধু মৎস্য ব্যবসায় নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের হাজার হাজার বিঘা জমির কৃষকরাও। ফসল পরিবহনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষকরা।

স্থানীয়রা জানান, সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা আলোচনায় রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, “আমি এখনো অভিযোগ হাতে পাইনি। নিচতলার ডেস্কে জমা হতে পারে। হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়ুব আলী বলেন, “উক্ত পুকুরে যাওয়ার কোনো সরকারি রাস্তা নেই। তারা রাস্তার জন্য অনেকের কাছ থেকে লিজ নেয়নি। ওই এলাকায় আমার নিজস্ব জমিও রয়েছে। তারা গ্রামের লোকজনের সাথেও প্রতারণা করেছে।”

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। একজন অফিসার তদন্ত করছেন। উভয় পক্ষকে রবিবার আলোচনায় বসিয়ে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এমন পরিস্থিতিতে আইনগত লিজ থাকা সত্ত্বেও মাছচাষে বাধা দেওয়া এবং রাস্তা বন্ধ করে চাঁদার অভিযোগ উদ্বেগজনক। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

নির্বাচনে সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান বিভাগীয় কমিশনারের

রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

রাসিক ম্যাজিস্টেটের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত