Thursday , 5 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!

প্রতিবেদক
sonynews
December 5, 2024 3:22 pm

নিজস্ব প্রতিবেদক: নওদাপাড়াস্থ ট্রাক টার্মিনালের ৩ বছর মিয়াদি টোল আদায় ইজারার টেন্ডার আহ্বান করেছিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। টেন্ডার প্রক্রিয়ায় ৮টি দরপত্র বিক্রি হলেও মাত্র একটি দরপত্র জমা পড়েছে, যার ফলে টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আরডিএ’র এস্টেট অফিসার ও টেন্ডার কমিটির সদস্য সচিব মো. বদরুজ্জামান বলেন, সাধারণত, একাধিক দরপত্র জমা পড়ার মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত হয়, কিন্তু একটির মাধ্যমে এই প্রতিযোগিতা সম্ভব নয়। তাই এ ধরনের পরিস্থিতিতে টেন্ডার বাতিল করা হয় এবং পরবর্তী তারিখে পুনরায় টেন্ডার আহ্বান করা হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র বিক্রির শেষ সময় ছিল ০৪/১২/২৪ ইং তারিখ এবং দরপত্র দাখিলের শেষ সময় ০৫/১২/২৪ ইং তারিখ। প্রত্যেক সিডিউলের মুল্য ধরা হয়েছিল ৫ হাজার টাকা। এদিকে সিডিউলের মুল্য অতিরিক্ত ধরার কারণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব বৃদ্ধি পেলেও ঠিকাদারদের মধ্যে চাপা ক্ষোভে’র সৃষ্টি হয়। ঠিকাদাররা জানান, সামান্য কাজে সিডিউলের মুল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা, এ টাকাও আবার
অফেরতযোগ্য। অনেকে দরপত্র নিয়েছিলেন আলোচনা করে কাজটি ওপেন ডাকের মাধ্যমে যে কোনো একজন ঠিকাদারকে দিলে লাভের অংশটা ভাগ করে নিতেন। কিন্তু উল্টো দরপত্রের মুল্যটা হারিয়ে বিপাকে পড়েছেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি নাদিম মোস্তফা

চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার

রাজশাহী জেলা যুবলীগ নেতা নাজমুল এর ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়রের সাথে মতবিনিময়

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

ডেঙ্গু রোগী বাড়ছে রামেকে, টনক নড়ছে না কতৃপক্ষের!

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার