রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শেখ হাসিনা ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান: মেজর হাফিজ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা এখন আরেক দেশে বসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর : শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’ এক শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছেন। রাষ্ট্র ক্ষমতার জন্য এরা কত নির্মম ছিলেন। আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চান।

তিনি আরও বলেন, আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন। সাহস থাকলে বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নাই, কিন্তু তার দল বিএনপি এখনো আছে। উনার (জিয়াউর রহমান) বাংলাদেশের জাতীয়তাবাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা ও সার্বভেৌমত্ব রক্ষা করব।

আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদষ্টো অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

রাজশাহীতে ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ, ভিডিও ছড়ালো ফেসবুকে

দুর্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

পৃথিবীর নিচে থাকা ‘ঢাকনা খুললে’ বের হয়ে আসে ৭০ হাজার সাপ

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার: গ্রেফতার ২

রাজশাহীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া অভিযোগ

রাজশাহী নগরীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

এবারও ফেঁসে যাচ্ছেন নায়িকা পরীমনি!

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ