রবিবার , ২ অক্টোবর ২০২২ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

আন্তর্জাতিক ডেস্ক: গরবা অনুষ্ঠান দেখতে গিয়ে বজরং দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেতে হল এক মুসলিম ব্যক্তিকে। ঘটনাটি গুজরাতের আমদাবাদের সিন্ধু ভবন এলাকার।

নবরাত্রি চলাকালীন আমদাবাদ জুড়ে গরবা অনুষ্ঠানগুলিতে নজরদারি চালাচ্ছেন বজরং দলের কর্মীরা। বুধবার সিন্ধু ভবন এলাকায় যান তাঁরা। অনুষ্ঠানে চার মুসলিম ব্যক্তিকে ঢুকতে দেখে তাঁদের আটকানোর চেষ্টা করেন। তিন জন কোনও মতে পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যান। বজরং দলের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

তাঁদের যুক্তি, এই ধরনের অনুষ্ঠানে মুসলিমরা আসে না। আসলে ওই ব্যক্তিরা মহিলাদের উত্ত্যক্ত করার উদ্দেশ্যে অনুষ্ঠানে ঢুকেছেন। নবরাত্রি উপলক্ষে আগামী দিনেও এই নজরদারি চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ওই মারধরের ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আমদাবাদ জোন ৭-এর পুলিশ কমিশনার বিইউ জাডেজা জানিয়েছেন, ‘‘ আমরা ডিভিও দেখেছি। কিন্তু যেহেতু কেউ এগিয়ে এসে অভিযোগ দায়ের করেননি তাই কোনও পদক্ষেপ করা হয়নি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: ভয়েস অফ আমেরিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘিরে উত্তাল রাজপথ

Musk response to Twitter lawsuit

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা