শুক্রবার , ১২ জুন ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট

প্রতিবেদক
sonynews
জুন ১২, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

তাঁর এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

রাজশাহীতে আন্ত:জেলা গরু চোর ফরিদ উদ্দিন গ্রেপ্তার

রাজশাহীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমি মন্ত্রীর

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান: গুরুত্বপূর্ণ ফাইল জব্দ

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার