মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পালিয়েছে গডফাদার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সিজান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। তালাইমারি (ভদ্রা) পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই প্লাবন অভিযানটি পরিচালনা করেন। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার ৪ নং রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সিজান বোয়ালিয়া থানাধীন হাদির মোড় এলাকার মৃত সুজন আলীর ছেলে।

আজ মঙ্গলবার সকালে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এ তথ্য জানান। ওসি বলেন, গতকাল সন্ধ্যায় পদ্মা আবাসিক এলাকার ৪ নং রোডে চেকপোস্ট পরিচালনাকালিন সময় একটি মোটরসাইকেল গতিরোধ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের মুল ডিলার আশিক (২৮) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পারর্তীতে সিজানকে গ্রেফতার করতে সক্ষম হয় পলিশ। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পলাতক আশিক তালাইমারী শহীদ মিনার এলাকার মাদকের গডফাদার। জিজ্ঞাসাবাদে আসামি সিজান জানায়, পলাতক আসামি আশিকের প্রত্যক্ষ সহায়তায় দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মাদক সরবারহ করে আসছে।

এঘটনায় সিজানকে গ্রেফতার ও আশিককে পলাতক এছাড়া মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ দেখিয়ে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাদক ব্যবসায়ী গ্রেফতারের পরবর্তী সময় এসআই প্লাবনকে ফোন দিয়ে মাদকের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ওসি স্যারের কাছে জানেন! তার কথা রহস্যজনক হওয়ায় ওসি মাহবুল আলমকে তাৎক্ষণিক ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হযনি। পরে প্লাবনকে পুনরায় ফোন দিলে তিনি বলেন ১২ পিচ ইয়াবা উদ্ধারের কথা!

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ভেজাল গুড়ের ৫ কারখানা শনাক্ত, প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা

লাল সবুজের পতাকা অ্যান্টার্কটিকা মহাদেশে, অভিযাত্রীর বহরে রাজশাহীর দুই ভাই

আরএমপির অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

পবায় জমি দখলের অভিযোগ: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি