Saturday , 16 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার, সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

প্রতিবেদক
sonynews
August 16, 2025 10:46 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল। শুক্রবার রাত দেড়টা থেকে শুরু হয়ে শনিবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ সামরিক ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সেনাবাহিনীর রাজশাহী সেনাক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম অনিন্দ্য (৩৫), মো. রবিন ও মো. ফয়সাল। স্থানীয় সূত্রে জানা গেছে, অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটুর ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে (ভাতিজা) হিসেবেও পরিচিত।

জানা গেছে, অনিন্দ্য হলি আর্টিজান হামলা মামলায় আসামি হয়ে ৬ বছর কারাভোগ করেছেন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলারও আসামি।

অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজারগান, বিভিন্ন কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, নগদ অর্থ, মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ জব্দ করা হয়। উদ্ধারকৃত নাইট্রোজেন কার্টিজগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।

এ ছাড়া কোচিং সেন্টারের পাশের একটি পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও রাজবাড়িতে প্রথমবারের মত ধারণ হবে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার দুই

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

নগরীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন কার্যক্রম পণ্ড, কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

বঙ্গে নিষিদ্ধদ্য কেরালা স্টোরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্র নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের