Thursday , 2 February 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় খুন হতে হলো যুবককে

প্রতিবেদক
সনি নিউজ
February 2, 2023 5:50 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।
মারা যাওয়া যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী।
যারা ছুরিকাঘাত করেছে তারা হলেন, আকাশ, নাসিম ও শুভ। সকলের বয়স ২০-২২ এর মধ্যে। এর মধ্যে নাসিম বিদ্যুৎকে ছুরির আঘাত করেছেন বলে জানা যায়। নাসিমের বাসা ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে।
এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে আকাশ ও শুভ বিদ্যুৎকে মারধর করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
চন্দ্রিমা থানার ওসি মাসুদ পারভেজ জানান, আমরা বিষয়টি জানাতে পেরে ঘটনাস্থলে যায় এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রন করি। তবে যতটুকু বুঝতে পারছি যারা বিদ্যুৎকে ছুরিকাঘাত করেছে তারা মাদকাসক্ত এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সুষ্ঠ তদন্ত করে মেডিকেল রিপোর্ট পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করবো।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

মোহনপুর থানা ও এসিল্যান্ড অফিসে ব্যাপক ভাঙচুর, অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে রাজশাহীতে পালিত হলো ‘শহীদি মার্চ’

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ

যুবদলের পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক 

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

তৃণমূলের মতামতের ভিত্তিতেই আগামীতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে: এমপি মিলন

চার্জশীটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে টিটিসির অধ্যক্ষ এমদাদুল

পুঠিয়ায় পরোকিয়ার অভিযোগ: নারী-পুরুষকে গাছে বেধে মারধর