রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যুবদলের পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক 

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলশান-২ এর ৬২ নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল কালবেলাকে জানান, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাদাবির বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই। দেখা যায়, গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেছে। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান কালবেলাকে বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএডিসি’/ আলুবীজ দুর্নীতির তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে ধোয়াশা !

আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন 

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

আরএমপির অভিযানে চার মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

রাজশাহীতে জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সেই শপথে জাগ্রত হোক বাংলাদেশ

কক্সবাজারে দুদকের মামলায় জেল হাজতে পুলিশ