মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধিনে চালু হলো ৩৭ ট্রেন

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৩, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সেই দিনও ট্রেন চলাচল করেনি। এরপর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি ট্রেনের মাধ্যমে পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল শুরু হলো।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বের ৩৭টি মেইল ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে চালু হবে আন্তঃনগর ট্রেন। তবে প্রথম দিনে যাত্রী কম দেখা গেছে।

পশ্চিম অঞ্চলে ৪৩টি মেইল ট্রেন রয়েছে। তবে প্রথম দিনে ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি। বুধবার (১৪ আগস্ট) থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া এক যাত্রী মো. সিদ্দিকুর রহমান তিনি বলেন, ‘বেশ কয়েকদিন থেকেই শুনছিলাম ট্রেন চালু হবে। নিরাপদে বাড়ি যেতে তাই অপেক্ষা করছিলাম। আজ ট্রেন চালু হয়েছে। তাই বাড়ি যাচ্ছি।’

পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, আমাদের ৪৩টি মেইল ট্রেন রয়েছে। আজ থেকে ছয়টি বাদে সবগুলোই চালু হয়েছে। আগামীকাল থেকে সবগুলো ট্রেন চালু হবে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার আন্তঃনগর ট্রেন চালু হবে। এসব ট্রেনের টিকেটও বিক্রি শুরু হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, এনবিআর, রেললাইনের নিরাপত্তায় থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

গাজায় হামলা বন্ধ না হলে ‘কঠোর পরিণতির’ হুমকি ইরানের

রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গ্রেফতার, নাশকতা মামলায় অভিযুক্ত

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নগরীতে অজ্ঞাত বৃদ্ধার ম’রদেহ উদ্ধার

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল

জমি দখলের অভিযোগের জেরে জিয়া মঞ্চ নেতা আল আমিনের পদ সাময়িক স্থগিত, তদন্তের নির্দেশ