• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

কলকাতায় মারা যাওয়া সেই এমপির মরদেহ এলো দেশে

sonynews / ৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬
কলকাতায় মারা যাওয়া সেই এমপির মরদেহ এলো দেশে

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহটি বাংলাদেশে আনা হয়।

এর আগে,  রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বেনাপোল চেকপোস্টে পৌঁছায়।

প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় তার স্ত্রী ও মেয়ে কলকাতায় উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় অবস্থান করছিলেন এবং অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম পরে সেখানে যান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় সেখানে যোগ দেন। পরিবারসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া সাবেক এমপির মরদেহ রোববার দিবাগত রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category