Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অস্কারে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া প্রেরণাদায়ক: সুমন

প্রতিবেদক
sonynews
September 25, 2022 3:15 pm

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়াই করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’।

রোববার (২৫ সেপ্টেম্বর) অস্কার, বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ থেকে দুটি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে হাওয়া নির্বাচিত হয়েছে।

রোববার দুপুরে সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, আমি একটি মিটিংয়ে রয়েছি। এখানে বসেই খবরটি পেলাম, খুব আনন্দ লাগছে। দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন সেই চেষ্টা ছিল। দর্শকের কাছ থেকে আমরা দুর্দান্ত ভালোবাসা পেয়েছি।

‘দেশের বাইরেও খুব ভালো রেকর্ড করে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে অস্কারে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়ার খবরটি অনেক প্রেরণার জায়গা তৈরি করেছে। প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে।’

হাওয়ার অস্কারে যাওয়ার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করছেন এর কলাকুশলীরাও। সিনেমাটিতে গুলতি চরিত্রে অভিনয় করা লাক্স তারকা নাজিফা তুষি ফেসবুকে একটি ছবি পোস্ট করে খবরটি প্রকাশ করেছেন।

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এ পুরস্কার।

‘হাওয়া’ সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু। সম্পাদনায় ছিলেন সজল অলক। আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েবের ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট

রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনতার হাতে আটক: চন্দ্রিমা থানায় হস্তান্তর

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

লালপুরে অপহরণ মামলা: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ