সোমবার , ৪ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আমি ইফতেখার আলম বিশাল। আমি দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকা দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছি। সোমবার (৪ মার্চ-২০২৪) তারিখে দৈনিক সোনার দেশ পত্রিকার প্রথম পাতায় ‘নগরীতে চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন’ শিরোনামে এবং একইদিন দৈনিক সানশাইন পত্রিকার দুইয়ের পাতায় ‘নগরীতে চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। এই দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার সম্পর্কে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা এবং তাদের সহযোগী কিছু বহিরাগত লোক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। একটি কুচক্রি মহলের ইন্ধনে তারা ওই মানববন্ধনে অন্যদের সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা অপবাদ, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেয়। আমার পেশাগত ইমেজ নষ্ট ও হয়রানি করার উদ্দেশে কুচক্রি মহল ও অভিযুক্তরা এই অপচেষ্টায় লিপ্ত।
এছাড়া কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে একই ধরণের একপেশে ভিত্তিহীন নিউজ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করা হলেও আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। আমাকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একপেশে সংবাদ প্রকাশ করা হয়েছে।
আমার নামে চাঁদাবাজির অভিযোগে কোনো মামলা বা জিডি নেই। শুধুমাত্র সম্প্রতি একটি সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা অন্যদের সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা মামলা করেছে।
প্রকৃত ঘটনা হচ্ছে- রিনা বেগম নামে এক নারী ও তার ভাই আলিমের ষড়যন্ত্র ও অত্যাচার থেকে রেহাই পেতে গত ১৪ ফেব্রুয়ারি রাজশাহী নগরীতে মানববন্ধন করেন নগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনী এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরদিন এই কর্মসূচির সংবাদ আমার কর্মরত পত্রিকাসহ আরো অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদ প্রকাশের ক্ষেত্রে এককভাবে আমাকে দায়ী করে অভিযুক্তরা। এরই প্রেক্ষিতে প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি কুচক্রি মহলের ইন্ধনে অভিযুক্তরা আমাকে জড়িয়ে আমার ইমেজ নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২জন গ্রেফতার

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

পশ্চিমা কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্তক শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি

McClintock’s 15th century claims and suggests that

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

জুলাই শহীদ দিবসে আরডিএর শ্রদ্ধাঞ্জলি, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা শিশির জামিনে মুক্ত