শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুন ২৭, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী উপজেলার গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ নাজিমুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে

দিয়াড়মানিকচক গ্রানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ নাজিমুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে দলটি উক্ত স্থানে
অভিযানিক পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ নাজিমুল হোসেনেকে গ্রেফতার করা হয়। পরে তার শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচে থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা।

উল্লেখ্য যে, হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রতিবেশী দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে

বাধ্যতামূলক অবসর আদেশের বিরুদ্ধে বিএমডিএতে উত্তাল পরিস্থিতি

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

রাজশাহীতে প্রতারণা মামলায় কথিত সাংবাদিক চপল গ্রেফতার

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে বিশেষ সংবর্ধনা

স্বর্ণপট্টির চাঞ্চল্যকর চুরি: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ রাসিক প্রশাসকের

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

ভোটারদের কেন্দ্রে আনার কাজটা করবে আ.লীগের টিম: ওবায়দুল কাদের

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহী স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত