• রাজশাহী, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, মূল আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৫

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, মূল আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে দিনদুপুরে ছুরিকাঘাতে নিহত সাব্বির (২২) হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সাব্বির

আজ বুধবার রাতে চর খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আসামির গ্রেপ্তারের দাবিতে সপুরা এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাবিবরকে ছুরিকাঘাত করা হয়। নিহত সাবিবর ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ফল কাটার ছুরি দিয়ে বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কিছু সময় পরই অভিযান চালিয়ে মূল আসামি রবিউল ইসলাম ওরফে জাসনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। তাকে আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে। বর্তমানে এ বিষয়ে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

এদিকে সাবিবর হত্যার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সডকে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা “ফাঁসি চাই, ফাঁসি ই, হত্যাকারীর ফাঁসি চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”সহ বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।

এলাকাবাসীর দাবি, নিহত সাবিবর অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। অন্যদিকে অভিযুক্ত জাসন মাদকাসক্ত এবং এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮