সোমবার , ৩ মার্চ ২০২৫ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

প্রতিবেদক
sonynews
মার্চ ৩, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। সোমবার ভোরে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানায়, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে অ্যাম্বুলেন ও ট্রাক রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে তিনজনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

কৃষিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের সহকারী বিপুল গ্রেপ্তার

ছেলের পরকীয়া নিয়ে সালিশ: শিবগঞ্জে হামলায় পিতা নিহত

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার