Tuesday , 10 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

প্রতিবেদক
সনি নিউজ
October 10, 2023 11:01 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সকল গবেষক ও শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তবেই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজতর হয়ে উঠবে।

আজ মঙ্গলবার সকালে রুয়েটের অধীৃনে পরিচালিত ২০২২-২০২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ৫৯ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে তাদের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। অত্যন্ত সফলভাবে টেকনিক্যাল সেশন শেষে সকল গবেষকদের সাথে চুক্তি সম্পাদন করা হয়। পরে সন্ধ্যায় দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

বিএসএফের তথ্যের পর নড়েচড়ে বসে বিজিবি: সীমান্ত পেরিয়ে ২০০ গরু, পরে জরিমানা নিয়ে প্রশ্ন

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

বিপুল ভোটের ব্যবধানে রাসিকে নির্বাচিত হলেন নৌকার মনোনিত প্রার্থী লিটন

রাজউকে ১৮ জনের নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসবের আয়োজন বরিশালে

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী