Saturday , 15 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী

প্রতিবেদক
সনি নিউজ
April 15, 2023 8:27 am

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে উপজেলা সর্বস্তরের ১৫ হাজার নারীরদের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।

শনিবার সকাল ৮ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকে উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে। শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা।

এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। এমপি এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও ছিল না অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন তিনি।

শাড়ি বিতরণের উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। বাগমারাবাসীকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই পরিবারের সদস্যদের কিছু দিতে পারার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। এক কথায় পবিত্র ঈদ-উল-ফিতরের যে আনন্দ আর খুশি সেটা বিনিময় করা।

এ সময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাংসদের পত্নী তহুরা হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার হিসাব সোহরাব হোসেন মাসুম, রেজাউল করিম প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

স্বাধীনতা দিবস উপলক্ষে আরইউজে’র সভা “আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ‘রাজশাহীর আলো’ পত্রিকার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

Royal Enfield Classic 350 And The Classic 500 Launched.

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে আসামির ১ লাখ ১৭ হাজার টাকা গায়েবের অভিযোগ!

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী