মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ‘রাজশাহীর আলো’ পত্রিকার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ব্যস্ততা ও সময়ের চাপ পেছনে ফেলে একদিনের জন্য প্রকৃতির কোলে মিলিত হন সংবাদকর্মীদের পরিবার। হাসি, গল্প ও আন্তরিকতায় মুখর হয়ে ওঠে নগরীর মনোরম রাজশাহী কেন্দ্রীয় উদ্যান। সেখানে অনুষ্ঠিত হয় রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজন।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজন। সবুজের ছায়ায় এমন মিলনমেলা কর্মব্যস্ত জীবনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া।

বনভোজন উপলক্ষে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও কোলাহলে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে আরও আনন্দমুখর ও রঙিন। এ আয়োজনে সহকর্মীরা একে অপরের সঙ্গে পারিবারিক আবহে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীদের জীবন প্রতিনিয়ত দায়িত্ব ও চাপের মধ্যে অতিবাহিত হয়। এ ধরনের মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং পেশাগত কাজে নতুন উদ্যম ও প্রেরণা জোগায়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

হাসি-আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় রাজশাহীর আলো পত্রিকার এই বাৎসরিক বনভোজন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পত্রিকার সম্পাদক আজিবার রহমান, বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা এবং নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনি নিরো।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব আবু বক্কর আলী, মামুন অর রশিদ, মুর্শেদ কামাল রানা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, আজহারুল ইসলাম বুলবুল, মোঃ জাহিদুল ইসলাম, আব্দুল জব্বার, শাহিনুর রহমান, রাসেল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল, স্বাধীন, রফিকুল ইসলাম, রবিউল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

ইসকন কি ? কে তাদের চালায় ? বাংলাদেশে কি তাদের উদ্দেশ্য ?

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বিএনপি নেতা মন্টু বহিষ্কার

আওয়ামীপন্থী সিরাজুল এবার বিএনপির প্রত্যয়ন নিয়ে তদবিরে!

রাবিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে ছাত্রলীগ: মন্তব্য ছাত্রদলের

নওদাপাড়ায় ১০ বছর ধরে ওয়াসার অনুমতি ছাড়াই পানি ব্যবহার: ৬ জনকে জরিমানা

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫

থামানো যাচ্ছেনা গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগ: বিপাকে রাজশাহী চরাঞ্চলের মানুষ

বিয়ের প্রলোভনে এক বছর ধরে ধর্ষণ, র‌্যাবের অভিযানে অভিযুক্ত যুবক গ্রেফতার