স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম কর্তৃক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১০ আগস্ট রাত আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: আসাদুজ্জামান রনি (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


















