Wednesday , 12 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুলিশের চেকপোস্টে হেরোইনসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
November 12, 2025 11:53 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোড়ে চেকপোস্টে হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড মুভমেন্ট পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন শাকিল (২৪) ও মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মোঃ মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মোঃ মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ মোঃ আজিজুল বারি ইবনে জলিলের তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা সন্দেহজনকভাবে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে, তারা পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতদের দেহ তল্লাশি করলে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস

টিউলিপ সিদ্দিক কী লিখেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে

নগরীতে জুয়ার বোডে পুলিশের অভিযান, ৬ জুয়ারি আটক

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজা-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

রক্তঝরা নাক নিয়ে পুরো ম্যাচ খেললেন রোনালদো, পেলেন বড় জয়

ফটোশপে নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১