• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে জুয়ার বোডে পুলিশের অভিযান, ৬ জুয়ারি আটক

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২:৩২

নগরীতে জুয়ার বোডে পুলিশের অভিযান, ৬ জুয়ারি আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস সহ ৬ জুয়াড়িকে আটক করেছে কাটখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: আকতার হোসেন (৫৫), মো: আলাউদ্দিন (৪৫), মো: জয়নাল আবেদীন (৫৭), মো: বাবুল আলী (৪০), মো: সেলিম (৪৫) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর কাটখালী থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল ২১ আগস্ট রাতে কাটখালী থানার জানতে পারেন, শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় এক বাড়িতে কয়েকজন তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত ১২টায় কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায়  জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮