Friday , 1 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মেজর জেনারেল (অব:) শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদক
সনি নিউজ
September 1, 2023 6:30 pm

নিজস্ব প্রতিবেদক: দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের নেতৃত্বে রাজশাহীতে বর্ণাঢ্য
র‌্যালি বের করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর অলোকার মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাগরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেলর (অব:) শরীফ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, বিএনপি নেতা অ্যাডভোকেট উজ্জল, আবু বকর, দিলীপসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন বলেন, বর্তমান আ’লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে সক্রিয় থাকার আহবান জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে আমনুরা খাদ্য গুদামে ব্যাপক হট্রগোল

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি

অসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসক

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রুমিন ফারহানার আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন জুনায়েদ আল হাবীব!

মারা গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব

১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক