শুক্রবার , ২ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২, ২০২৩ ৮:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।

শুক্রবার (২জুন) সকালে নির্বাচনী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়। আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মহানগরীর ১৯ , ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসন ও মহানরীর একমাত্র তৃতীয় লিঙ্গের প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাগরিকা আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আনারস প্রতীকের মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন কমিশন লাটারি মাধ্যমে সাগরিকার ভাগ্যে আনারস প্রতীক উঠে আসে প্রতীক বরাদ্দর পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, আমার পছন্দের প্রতীক আনারস পেয়ে আমি খুবই খুশি যা বলে বোঝানোর মত আমার ভাষা জানা নেই। আমি এখন থেকে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাবো
তিনি আরো বলেন, ‘সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট চাই।’
সাগরিকা বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহপাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে একসময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়। আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা।’

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে সাগরিকা বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, হিজড়া জনপ্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। হিজড়াদের সম্পর্কে আগে যে ধ্যান-ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।
ওই সংরক্ষিত আসনে সাগরিগার সাথে আরো দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উম্মে সালমা বুলবুলি তিনি পেয়েছেন মোবাইল প্রতীক, নুর জাহান পারভীন পেয়েছেন বই প্রতীক।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যা: ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিক্সা

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল

রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার