শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রশাসনকে সততা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজের নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মিজানুর রহমান মিনু এমপি প্রশাসনের কর্মকর্তাদের সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভাটি আয়োজন করে বিভাগীয় ও জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

ভূমিমন্ত্রী বলেন, “আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

আইন সবার জন্য সমান—এ কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রশাসনিক কার্যক্রম সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে। জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেন তিনি।

আসন্ন রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন এবং ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আমার নামের সঙ্গে ‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ ব্যবহার করবেন না, তারেক রহমান

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান: খামেনি

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

Best things your fitness trainer Is thinking during

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা

থামানো যাচ্ছেনা গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগ: বিপাকে রাজশাহী চরাঞ্চলের মানুষ