Wednesday , 19 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গরুবোঝাই ভটভটির ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
July 19, 2023 5:31 pm

নিজস্ব প্রতিবেদক: ধর্মছেলের বাড়ি বেড়াতে গিয়ে গরুবোঝাই ভটভটির ধাক্কায় এক নারী সড়কেই প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মরিয়াম বেগম (৭০) রাজশাহী মহানগরীর সপুরা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পৌনে ৩টার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজারে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম বেগমের ধর্মছেলে শফিকুল ইসলাম মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামে থাকেন। তিনি শফিকুলের বাড়িতেই বেড়াতে যাচ্ছিলেন।

এজন্য রাজশাহী শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মৌগাছি বাজারে গিয়ে নামেন। তবে তিনি নামার পরপরই রাজশাহী সিটিহাট থেকে গরুবোঝাই করে মোহনপুর হাটমুখী যাওয়া ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপরই পুলিশ গিয়ে সেই মরদেহ থানায় নিয়ে যায়।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, দু্র্ঘটনার পর খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারকে এরই মধ্যে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মোহনপুর থানার এই পুলিশ কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩১ অক্টোবরই হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত, জানালেন নির্বাচন কমিশনার

ডাকবিভাগের ১৩ কর্মচারীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর পাঁচ প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে শনিবার, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার

সিএএ স্থগিত হোক দেশে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

রাজশাহীতে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, হাত বোমা উদ্ধার

আব্দুল ওয়াদুদ দারাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেন সংঘর্ষ, সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার