শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন গণমানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি দেশ ও জাতির জন্য যে নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করেছেন তা আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। বাংলাদেশের সব ধরনের মানুষের মাঝে তাঁর আশ্চর্য্য গ্রহণযোগ্যতা রয়েছে, ফলে আজও তিনি ঐক্যের প্রতীক হিসেবে এদেশের জনগণের কাছে পরিগণিত হয়ে আছেন। তারা বলেন, মওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নে যে কৃপণতা করা হচ্ছে তা অত্যন্ত হতাশা ও ন্যাক্কারজনক।

এর মাধ্যমে শাসকগোষ্ঠী নিজেদের দৈন্যতা প্রকাশ করেছে। নতুন প্রজন্মকে মাওলানা সম্পর্কে জানতে হবে নিজেদের স্বার্থেই, এর কোন বিকল্প নেই। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর-২০২২) রাতে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক ও সহসভাপতি ডা. ওয়াসিম হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী। বক্তব্য দেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. সেতাউর রহমান, সাবেক এমপি জাহান পান্না, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ, অ্যাডভোকেট হাসিবুল হক, কোরবান আলী, অ্যডভোকেট অসিত স্যান্নাল, আবু ইফসুফ সেলিম, আলফাজ আলী যুবরাজ, মো: আলমাস, অ্যাডভোকেট রজব আলী, সাবেক কাউন্সিলর আনসার আলী ও আব্দুল মজিদ অন্তর।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, হেরিটেজ রাজশাহীর সেক্রেটারি তৌফিকুর রহমান লাভলু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলম, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের দফতর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করার হুসিয়ারি রিজভীর

শিক্ষকদের ইংরেজিতে দক্ষ করতে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

রাজশাহীতে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান