সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১০, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

আগামী ডিসেম্বরে প্রথম দফা পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট হবে করাচি ও মুলতানে। করাচি টেস্ট শুরু ২৭ ডিসেম্বর, মুলতানের ম্যাচটি শুরু হবে ৪ জানুয়ারি। এরপর করাচি ফিরে দুই দল খেলবে তিনটি ওয়ানডে, যে ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি। ওয়ানডেগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নিউজিল্যান্ডের মাটিতে অক্টোবরেই ক্রিকেট মৌসুম শুরু হলেও সাধারণত সেটি হয় ডিসেম্বর-জানুয়ারিতে। তবে ওই সময়ে পাকিস্তান সফর থাকার অর্থ, এবার বক্সিং ডে বা নববর্ষে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না নিউজিল্যান্ড।

জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে খেলার পর আবার আগামী এপ্রিলে দেশটিতে যাবে নিউজিল্যান্ড। সে দফায় হবে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। প্রথম দফায় যে সফর, সেটি ভবিষ্যৎ সূচি পরিকল্পনার অংশ হলেও পরেরটি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে আয়োজন করা হচ্ছে। মূলত গত বছরের পাকিস্তান সফর বাতিল করার ক্ষতিপূরণ হিসেবেই সিরিজ দুটি খেলবে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দফায় প্রথম চারটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল করাচিতে, পঞ্চম ম্যাচটি লাহোরে হবে, ২৩ এপ্রিল। লাহোরেই শুরু হবে ওয়ানডে সিরিজ, প্রথম দুটি ম্যাচ ২৬ ও ২৮ এপ্রিল। এরপর ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হবে ১, ৪ ও ৭ মে। অবশ্য এপ্রিল ও মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে আরেকটি ঝামেলাও আছে নিউজিল্যান্ডের। ওই সময় হওয়ার কথা আইপিএল। সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএলের জন্য ছুটি দেয় তাঁদের বোর্ড।

তবে নিউজিল্যান্ডের এ সফর পাকিস্তান ক্রিকেটের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্তই হতে যাচ্ছে। নিরাপত্তার কারণে বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারা দেশটি সম্প্রতি আতিথেয়তা দিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকেও।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান এ সফরের ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচগুলো আমাদের তরুণের জন্য তাদের প্রিয় খেলোয়াড়দের দেখার অব্যাহত সুযোগ করে দেবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকার সময় এ সুযোগ তারা পায়নি।’

পাকিস্তান সফর নিয়ে তাঁদের ক্রিকেটাররাও রোমাঞ্চিত, জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, ‘আমি জানি করাচি, মুলতান, লাহোর, রাওয়ালপিন্ডিতে খেলার জন্য পৌঁছাতে আমাদের খেলোয়াড়েরা মুখিয়ে আছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাম্প্রতিক সফরগুলো পাকিস্তান দলের মানের ব্যাপারে সব সংশয় দূর করেছে, কী চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে, সে সম্বন্ধেও ধারণা দিয়েছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মেয়র লিটনের মদদে নগর ভবনে সন্ত্রাসীদের থাকা-খাওয়ার সুব্যবস্থার করা হয়েছিল

ঘাতক বাস মায়ের সামনে কেড়ে নিল শিশুর প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

ভারতে আসার নিয়মে এলো বদল, বাংলাদেশীদের সুখবর দিল সরকার

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে চায় চীন

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নবীন পুলিশ কর্মকর্তাদের জন্য পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার