বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো: আলতাফ আলী (৫২)। সে রাজশাহীর বাঘা থানাধীন জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে।

গত ৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পলিশ জানায়, গত ২ আগষ্ট  রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) নামের এক ব্যক্তি ভ্রমণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেন।

ভারতে অবস্থানকালীন সময় গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন, জোতরঘু গ্রামস্থ তার বসতবাড়িতে তার কাকীমা রনজু দোবেকে থাকতে দেওয়া বাড়িতে অভিযুক্ত মো: আলতাফ আলী অনধিকার প্রবেশ করে শয়নঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬০০০ টাকা লুট করে।

দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। তা ছাড়া তাদের শয়নঘর সংলগ্ন মন্দিরে থাকা প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর অভিযুক্ত মো: আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বসতবাড়ি-সহ তৎসংলগ্ন ভূমি দখল করে নেয়। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামি গ্রেফতারের জন্য বাঘার অফিসার ইনচার্জ-কে নির্দেশ প্রদান করেন।

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ বাঘার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গত ৯ সেপ্টেম্বর রাত ৯টায় টায় অভিযুক্ত মো: আলতাফ আলী-কে রাজাশাহীর আড়ানি বাজার হতে গ্রেফতার করে।

এঘটনার সাথে সম্পৃক্ত অপরাপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ। পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ।
এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫/৬-কে আসামি করে রাজশাহী জেলার বাঘা থানায় একটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মো: আলতাফ আলী-কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে বিশেষ সংবর্ধনা

বিএসএফের তথ্যের পর নড়েচড়ে বসে বিজিবি: সীমান্ত পেরিয়ে ২০০ গরু, পরে জরিমানা নিয়ে প্রশ্ন

Metro city’s should make road with protection In mind

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, রাজশাহীর শতবর্ষপূর্তি উৎসব উদযাপন

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক' কে এই রিচার্ড?

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক’ কে এই রিচার্ড?

মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি