শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক স্বৈরশাসক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এখন তিনি সেখানেই অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি দিল্লিতে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশে প্রকাশ্যে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের দৃশ্য।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং, এটি ২০১৮ সালের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Sadeq Sibli’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়, যা আলোচিত ভিডিওর দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

আরও অনুসন্ধানে একই দিনে ‘Ifjal Chowdhury’ নামের আরেকটি ফেসবুক প্রোফাইলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যা আলোচিত ভিডিওর সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিলে যায়। উভয় ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, এগুলো একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা।

এছাড়া, ‘MG Mawla’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই দিনে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায়। পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়, এটি জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্কে শেখ হাসিনার বিদায়কালীন ভিডিও।

দাবিকৃত ভিডিওর সঙ্গে ২০১৮ সালের দুটি ভিডিও এবং একটি ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনার পোশাক, আশপাশের ব্যক্তিদের অবস্থান ও পোশাক এবং ভবনের অবকাঠামোর মধ্যে হুবহু মিল রয়েছে।

অন্যদিকে, ডেইলি স্টারের ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া, ২০১৮ সালের ০১ অক্টোবর যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনা সেদিন সকালে দেশে ফিরেছিলেন।

সুতরাং, ২০১৮ সালের পুরোনো ভিডিওটিকে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে উপস্থিতির দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: মেয়র লিটন

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

স্পেনের বিশ্বজয়, মেসির বিশ্বকাপ অধ্যায়ের ইতি? ফুটবল বিশ্বে নতুন যুগের সূচনা

রুয়েটে এমএসই ডে ও আইএসিএম অনুষ্ঠিত

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

নানা আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

রাজশাহী মহানগর বিএনপির বোয়ালিয়া থানা (পূর্ব) ২৩ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা