Monday , 3 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পবায় নদীর ধারে মিল্ল ভ্যানচালকের লাশ

প্রতিবেদক
sonynews
March 3, 2025 11:29 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বারনই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলতাফের বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। গতকাল রোববার রাত ৮টা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

পুলিশ জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তাঁর ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে, তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটারদের কেন্দ্রে আনার কাজটা করবে আ.লীগের টিম: ওবায়দুল কাদের

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী ও কিশোরীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যানের ৩ সন্তান আটক

অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬

‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত