মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৮, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমানের মৃত্যুর ঘটনায় বিমা দাবির দুই লাখ টাকা পেলেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে শাকিনুর রহমানের মায়ের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ার্দার।
এর আগে, সোমবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
বীমার টাকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে শাকিনুরের বড় ভাই মো. মোশাররফ হোসেন বলেন, ভাইকে হারিয়ে আমরা শোকাহত। এতো অল্প বয়সে আমরা ভাইকে হারাতে হবে সেটা কখনোই ভাবিনি, তাকে হারানোর অভাব হয়তো কেউ পূরণ করতে পারবে না, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অল্প সময়ে আমাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা আমাদের মেধাবী শিক্ষার্থী শাকিনুর রহমানকে হারিয়ে শোকাহত। তাকে হারানোর যে কষ্ট তার পরিবারের, সেটি হয়তো আমরা কখনোই পূরণ করতে পারবো না, তবুও তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। আমি প্রশাসনে এসে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছিলাম, যার সুফল এখন আমরা সবাই পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শাকিনুরের পরিবারের পাশে দাঁড়াতে। আমরা জেনিথ লাইফ ইন্সুইরেন্সের সাথে কথা বলে দ্রুত সময়ে তার বীমার দুই লাখ টাকা নিয়ে আজকে তার মায়ের কাছে এই চেক হস্তান্তর করেছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

বাগমারার এমপি এনামুল হকের মনোনয়নপত্র দাখিল

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

বাজুস রাজশাহী জেলা শাখা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

বাজুস রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

বদলে যাবে ব্রিটেনের মুদ্রা-পাসপোর্ট